জাতীয় নির্বাচনের পরই ভলিবলের নির্বাচন

মামুন হোসেন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছে। অন্য ফেডারেশনগুলোর মতো বাংলাদেশ ভলিবল ফেডারেশনও সেই চিঠি

2026-01-08T02:10:26+00:00
2026-01-08T02:10:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয় নির্বাচনের পরই ভলিবলের নির্বাচন
মামুন হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২:১০ এএম 
ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় দলের সাবেক তারকা সোহেল রানা লিঙ্কন। ছবি : সংগৃহীত
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছে। অন্য ফেডারেশনগুলোর মতো বাংলাদেশ ভলিবল ফেডারেশনও সেই চিঠি পেয়েছে। চিঠি পাওয়ামাত্র নির্বাচন কার্যক্রমও চলছে তাদের। এর বাইরে মাঠের খেলাও চালু রেখেছে বর্তমান অ্যাডহক কমিটি। ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন। হাতে সময় কম। তাই জাতীয় নির্বাচনের আগে ভলিবল চাইলেও তাদের কার্যক্রম খুব বেশি এগিয়ে নিতে পারছে না। নতুন বছরে অনেক চ্যালেঞ্জ, জাতীয় এবং আন্তর্জাতিক সূচিতে ঠাসা দেশের ভলিবল। এমন আরও অনেক বিষয়ে সময়ের আলোকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় দলের সাবেক তারকা সোহেল রানা লিঙ্কন। 


সময়ের আলো : নতুন বছরে ভলিবলের নতুন সূচি কি প্রকাশ করা হয়েছে। এ বছর জাতীয় এবং আন্তর্জাতিক কী কী টুর্নামেন্ট আছে?

সোহেল রানা : মাসখানেক আগে আমরা ঘরের মাঠে ভলিবলের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা শেষ করলাম। আমাদের মহিলা দল মালদ্বীপ থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পদক নিয়ে আসল। এরপর আমরা প্রিমিয়ার লিগ শেষ করেছি। বছরের শুরুতে প্রথম বিভাগ ঢাকা মহানগরী ভলিবল শুরু হয়েছে। এটার পরে আমাদের সেকেন্ড ডিভিশন টুর্নামেন্ট আছে। তারপর আছে আমাদের স্বাধীনতা কাপ। স্বাধীনতা কাপের ফেডারেশনের সিনিয়র অর্গানাইজিং কমিটি সেক্রেটারি হিসেবে স্বাধীনতা কাপের দায়িত্বটা আমার ওপর পড়েছে। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সামনে পেন্ডিং আছে। যেমন এশিয়ান গেমস আছে, ওখানে আমাদের বিচ ভলিবল টিম যাবে। অলরেডি অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের তার জন্য চিঠি দিয়েছে। সঙ্গে আমাদের কাভার আরেকটা টুর্নামেন্ট আছে। আমরা যেহেতু অ্যাডহক কমিটি, সে ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে সবকিছু সমন্বয় করে খেলাটাকে এগিয়ে নিতে।


সময়ের আলো : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে নির্বাচন করার জন্য চিঠি নিশ্চয়ই পেয়েছেন। নির্বাচন নিয়ে আপনাদের কার্যক্রম কতদূর এগোল? 

সোহেল রানা : বাংলাদেশে সবগুলো ফেডারেশনেই জাতীয় ক্রীড়া পরিষদ চিঠি দিয়েছে। সে ক্ষেত্রে এখন একটা প্রধান সমস্যা হয়ে গেছে সামনে জাতীয় ইলেকশন। অলরেডি আমাদের ফেডারেশনে এটা নিয়ে কথা হয়েছে এবং সামনে আমাদের এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং আছে, সেখানেও এটা উত্থাপন করা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচনের পরই হয়তো আমরা নির্বাচনে যাব।


সময়ের আলো : ঘরের মাঠে আপনারা বড় একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলেন। বিগ বাজেটের টুর্নামেন্ট। কিন্তু আমরা প্রায়ই আপনাদের অর্থনৈতিক সংকটের কথা শুনি। এনএসসিকে আপনারা অর্থ সংকটের কথা বলেন না?

সোহেল রানা : এনএসসি তো আসলে আমাদের একটা বাজেট প্রতি বছর দিয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের নারীর টিমের, ন্যাশনাল টিমের একটা হিউজ বাজেট হয়। ন্যাশনাল টিম যখন খেলতে যায় তার পাঁচ-ছয় মাস আগে প্র্যাকটিস শুরু করতে হয়। ছেলে টিম, মেয়ে টিম উভয় টিম আমরা ন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি। সে ক্ষেত্রে হচ্ছে আমরা এনএসসিকে জানিয়েছি যে আমাদের এই বাজেটে হচ্ছে না। আমাদের এক্সট্রা বরাদ্দ দেওয়ার জন্য এবং তারা কিছু ক্ষেত্রে রাজিও হয়েছে। আমরা আশাবাদী যে এনএসসি আমাদের এক্সট্রা কিছু বরাদ্দ দেবে যাতে আমরা ভলিবল ফেডারেশনকে আরও সুন্দরভাবে চালাতে পারি।


সময়ের  আলো : ফেডারেশনের আগের কমিটির কিছু ফান্ড ছিল। ওটার কী অবস্থা?

সোহেল রানা : বিগত ফেডারেশনে যারা ছিলেন আমি তাদের অসম্মান করব না, তারা আসলে ভলিবল ফেডারেশনকে একটা ভালো জায়গায় রেখে গিয়েছিল। সেটার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি যে আরও কিছু ফান্ডিং করার জন্য। আমাদের সঙ্গে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জাহেদী ভাই উনি আমাদের আর্থিক অনেক সাহায্য করেছেন। আমরা সামনেও তার থেকে অনেক সাহায্য পাব, সেই মনমানসিকতা তার মধ্যে আমরা দেখেছি। আশা করি যে দেশীয় টুর্নামেন্ট খেলা চালানোর জন্য আমাদের তেমন সমস্যা হবে না। সমস্যা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যখন আমরা এটেন্ড করি, তখনই আর্থিক বাধাটা আসলে বড় চ্যালেঞ্জ হয়ে যায়।


সময়ের আলো : আপনাদের কমিটি আসার পরে জাতীয় দলের প্লেয়ারদের ভাতা বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তারপরও ঘরের মাঠে আন্তর্জাতিক আসরে আমাদের রেজাল্ট ভালো হয়নি। ভাতা বাড়ল কিন্তু প্লেয়ারদের পারফরম্যান্স ভালো হলো না। এর কারণ কী?

সোহেল রানা : আমরা যে টুর্নামেন্টটা খেলেছি, প্রথম তিনটা ম্যাচ কিন্তু আমরা ভালোই খেলেছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমরা ফাইনালে উঠতে পারিনি। আমি প্লেয়ারদের দোষ দেব না। টুর্নামেন্টে আমাদের বিদেশি কোচও ছিল। জাপান থেকে প্রথমবারের মতো আমরা কোচ এনেছিলাম। এখনও উনি আমাদের সঙ্গে কাজ করছেন। অনেক দিন বিরতির পর প্লেয়াররা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নেমেছিল। তারা কোনো প্রস্তুতিমূলক ম্যাচ খেলারও সুযোগ পায়নি। তা ছাড়া আমাদের প্রায় ৮০ শতাংশ নতুন প্লেয়ার ছিল, যাদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা আর্থিক সংকটের কারণে কিন্তু আমরা তাদের দেশের বাইরে প্রীতি ম্যাচের খেলার অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। আশা করছি যেহেতু তারা  একটা টুর্নামেন্ট খেলে ফেলেছে, নেক্সট টুর্নামেন্টে তারা অনেক ভালো করবে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   জাতীয় নির্বাচন  ভলিবল  নির্বাচন  জাতীয় ক্রীড়া পরিষদ  সোহেল রানা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: