স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায়

2026-01-08T03:49:03+00:00
2026-01-08T03:49:03+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ এএম 
মুছাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। মুছাব্বিরকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে।


ফুটেজে দেখা গেছে, মুছাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এর আগে, রাত ৮টা ২০ মিনিটের সময় স্টার হোটেলের সামনে সাবেক এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

জানা গেছে, দুর্বৃত্তরা মুছাব্বিরকে লক্ষ্য করে ৫টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   স্বেচ্ছাসেবক দল  নেতা  মুছাব্বির  হত্যা  সিসিটিভি  ফুটেজ 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: