ভালোবাসা চাইলেন অভিনেত্রী মিমি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয় ও গ্ল্যামারে বরাবরই দর্শকদের নজর কাড়েন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়

2026-01-08T14:10:07+00:00
2026-01-08T14:28:44+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভালোবাসা চাইলেন অভিনেত্রী মিমি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ২:২৮ পিএম
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয় ও গ্ল্যামারে বরাবরই দর্শকদের নজর কাড়েন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা।

এবার ভক্তদের জন্য নিয়ে এলেন বিশেষ সুখবর। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন মিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করে তিনি জানান, চলতি মাসেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘২৩ জানুয়ারি আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এ বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’
আরও পড়ুন

শেয়ার করা ছবিগুলোতে মিমিকে দেখা গেছে কিছুটা বোল্ড ও স্টাইলিশ লুকে। খোলা চুল, কানে ঝুলন্ত ঝুমকো দুল আর কালো ওড়নায় মোড়ানো রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। বিশেষ করে তার চোখের অভিব্যক্তি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলাদা আলোচনা।

ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মিমি। ভক্তরা মন্তব্যে জানাচ্ছেন আগ্রহ ও উত্তেজনার কথা।

জানা গেছে, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ একটি ভৌতিক-কমেডি ঘরানার সিনেমা, যেখানে মিমিকে একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এমন ব্যতিক্রমী সিনেমা ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  মিমি চক্রবর্তী  অভিনয়  বলিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: