মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে বাংলাদেশিসহ ২১ অভিবাসী আটক

সময়ের আলো ডেস্ক

প্রবাস

৩ জন বাংলাদেশিসহ মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে অবৈধ ২১ জন অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) গভীর

2026-01-08T15:08:54+00:00
2026-01-08T15:08:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে বাংলাদেশিসহ ২১ অভিবাসী আটক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম 
৩ জন বাংলাদেশিসহ মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে অবৈধ ২১ জন অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। ছবি : সংগৃহীত
৩ জন বাংলাদেশিসহ মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে অবৈধ ২১ জন অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। 

স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের জালান চেম্পাকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করলেও ‘অবৈধ অভিবাসীরা’ সফল হয়নি।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি নামবিহীন দর্জি কারখানায় অবৈধ কর্মকাণ্ড চলছে। এমন সংবাদের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়। নিশ্চিত হওয়ার পর বুধবার সেখানে অভিযান চালায় পুলিশ।

আটককৃতদের ৩ জন বাংলাদেশি, ১৫ জন পাকিস্তানি এবং ৩ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ১৭ থেকে ৫০ বছরের মধ্যে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রমিকরা জানান, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে এবং ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে এজেন্টরা তাদের আকাশপথে মালয়েশিয়ায় নিয়ে আসে। গত ৩ বছর ধরে তারা ওই কারখানাতেই কাজ করতেন এবং সেখানেই বসবাস করতে বাধ্য হতেন। তাদের সবার পাসপোর্ট এজেন্টরা নিজেদের জিম্মায় রেখে দিয়েছে বলে শ্রমিকরা দাবি করেছেন।
 
অবৈধভাবে শ্রমিক খাটানোর অপরাধে দর্জি কারখানাটির মালয়েশিয়ান মালিককে আইনের আওতায় আনা হয়েছে।

/এমএইচআর


  বিষয়:   মালয়েশিয়া  কুয়ালালামপুর  অভিবাসী  মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ  প্রবাস 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: