বিপিসির ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে অভিনব কায়দায় তেল চুরি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইন থেকে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। একটি চক্র ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের ওপর ঘর

2026-01-08T18:11:10+00:00
2026-01-08T20:06:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিপিসির ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে অভিনব কায়দায় তেল চুরি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৮:০৬ পিএম
বিপিসির ঢাকা–চট্টগ্রাম পাইপলাইনে অভিনব কায়দায় তেল চুরি। ছবি : সময়ের আলো
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইন থেকে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। একটি চক্র ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের ওপর ঘর তুলে প্রায় এক মাস যাবৎ তেল চুরি করছে বলে সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদির ফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে এ চক্রের সন্ধান পায় বিপিসি।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন। ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবার বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


টিনশেড ঘরটির মালিক নুর জাহান জানান, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। আমার স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করা হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইন ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে। 

এদিকে, বিষয়টি জানার পর মিরসরাই উপজেলা সহকারী কমিশন (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম, বিপিসির দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

এফআর


  বিষয়:   বিপিসি  ঢাকা–চট্টগ্রাম পাইপলাইন  অভিনব কায়দায়  তেল চুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: