সড়ক সংস্কারের নামে হরিলুট, প্রতিবাদে ঝাড়ুমিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে বটতলি-দত্তপাড়া সড়কের সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এসময় আন্দোলনকারী দীর্ঘক্ষণ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক

2026-01-08T23:17:25+00:00
2026-01-08T23:17:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সড়ক সংস্কারের নামে হরিলুট, প্রতিবাদে ঝাড়ুমিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ পিএম 
সড়ক সংস্কারের নামে হরিলুট, প্রতিবাদে ঝাড়ুমিছিল। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরে বটতলি-দত্তপাড়া সড়কের সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এসময় আন্দোলনকারী দীর্ঘক্ষণ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
‎এদিকে অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে এ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছেন আন্দোলনকারীরা।
‎স্থানীয়দের অভিযোগ বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে সংস্কারের কয়েকদিনের মধ্যে রাস্তার বেশকিছু অংশ ভেঙে গেছে। ফলে যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

তাদের দাবি, এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

জানতে চাইলে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারব। 

তবে আজকের আন্দোলনের বিষয়ে তিনি অবগত নন বলেও জানান এ কর্মকর্তা।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর  সড়ক সংস্কার  হরিলুট  প্রতিবাদ  ঝাড়ুমিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: