জ্যোতিকে অধিনায়ক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারিতে জাতীয় পুরুষ ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। এর আগে নারীদের বিশ্বকাপ টি-টোয়েন্টি বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে। ১৮ জানুয়ারি থেকে

2026-01-09T06:20:07+00:00
2026-01-09T06:20:07+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জ্যোতিকে অধিনায়ক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:২০ এএম 
নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
ফেব্রুয়ারিতে জাতীয় পুরুষ ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। এর আগে নারীদের বিশ্বকাপ টি-টোয়েন্টি বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে। ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বাছাইপর্ব খেলতে ১২ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। 

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক রেখে এই দল গঠন হয়েছে। প্রত্যাশিতরাই দলে সুযোগ পেয়েছেন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৫ জনকে। মোট ২০ জনের দল বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুত করা হয়েছে।

Advertisement
১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা ‘এ’ গ্রুপ থেকে লড়বে। যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং নামিবিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্বাগতিক নেপাল। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামে নামবে জ্যোতির দল। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলতে নামবে টাইগ্রেসরা। ২৪ জানুয়ারি আপার মুলপানি মাঠে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে ভালো খেলবে বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাবে টাইগ্রেসরা। সেই লক্ষ্য নিয়েই বিশ্বকাপে খেলতে যাবেন জ্যোতি, মারুফা, নাহিদারা।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই : শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   জ্যোতি  অধিনায়ক  বিশ্বকাপ 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: