মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। মুহূর্তেই বাসটি দুমড়েমুচড়ে

2026-01-09T08:51:45+00:00
2026-01-09T09:11:15+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত ৩
ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না নৌ সদস্যের
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ এএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৯:১১ এএম
মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। মুহূর্তেই বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷ 

এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মার্চেন্ট নেভী সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন, তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে একজন নেভী তরুণ কর্মকর্তা ছিল৷ বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি৷ 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। মূলত দাড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি ধাক্কা দেয়। নিহত আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে৷ 

/এমএইচআর 
  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই  নৌবাহিনী  দুর্ঘটনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: