রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। শুক্রবার (৯ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি
সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় সরণির মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটার নীহারিকা রেস্টুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের প্রি-কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
সকাল ৯টায় ইউট্যাব নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করব সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।
বাদ আসর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সংসদীয় আসন ঢাকা -৬ এর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
সময়ের আলো/এনএ