ডিএনসিসির কাছে আনোয়ারা উদ্যান হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

অবশেষে রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল নির্মাণ কাজের জন্য

2026-01-09T13:09:32+00:00
2026-01-09T13:09:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
ডিএনসিসির কাছে আনোয়ারা উদ্যান হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম 
রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান। সংগৃহীত ছবি
অবশেষে রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল নির্মাণ কাজের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর এ উদ্যান বুঝে পাচ্ছে ডিএনসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন। 

শুক্রবার (৯ জানুয়ারি) আনোয়ারা উদ্যান ডিএনসিসির অনুকুলে হস্তান্তর করবে বলে জানান তিনি। তিনি আরও জানান, এদিন বিকেলে ফার্মগেট আনোয়ারা উদ্যান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হস্তান্তর অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মহাম্মদ এজাজ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ উপস্থিত থাকবেন। 

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের এক করুণ স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানের নাম। মেট্রোরেলে নির্মাণের কাজ শুরুর পর থেকে এখানে নির্মাণসামগ্রী রাখার কাজে ব্যবহার করতো মেট্রোরেল কর্তৃপক্ষ। এ কারণে পার্কটি সর্বসাধারণের ব্যবহারের অনুপযোগী ছিল। 


ফার্মগেট পার্ক বা আনোয়ারা উদ্যানের এই জায়গাটি গণপূর্ত অধিদফতরের। এটা রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। অধিদফতরের অনুমতি নিয়ে ২০১৮ সাল থেকে জায়গাটি মেট্রোরেলের প্রকল্প অফিস ও নির্মাণ উপকরণ রাখার কাজে ব্যবহার করে আসছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

এর আগে, গত বছর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ছাড়তে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) ৩০ দিনের সময়সীমা দেওয়া হয় এক সমাবেশ থেকে। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: