তীব্র গ্যাস সংকট, তিতাসের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে গ্যাস সংকট নতুন সমস্যা নয়। গ্যাসের চাপ কম থাকার কারণে প্রায়ই বিপদে পড়েন নগরবাসী। এবার রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ

2026-01-09T14:11:14+00:00
2026-01-09T14:11:14+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
তীব্র গ্যাস সংকট, তিতাসের দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:১১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে গ্যাস সংকট নতুন সমস্যা নয়। গ্যাসের চাপ কম থাকার কারণে প্রায়ই বিপদে পড়েন নগরবাসী। এবার রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে বলে জানা গেছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 


বার্তায় তিতাস জানায়, ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন পাইপে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   তীব্র গ্যাস সংকট  তিতাস  দুঃখ প্রকাশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: