ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে নিহত ১, নিখোঁজ ৩৮

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ল্যান্ডফিলে আবর্জনার বিশাল স্তূপ ধসে পড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৩৮ জন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (৯

2026-01-09T14:16:42+00:00
2026-01-09T15:21:26+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে নিহত ১, নিখোঁজ ৩৮
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:১৬ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৩:২১ পিএম
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে প্রাণ হারিয়েছেন একজন। সংগৃহীত ছবি
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ল্যান্ডফিলে আবর্জনার বিশাল স্তূপ ধসে পড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৩৮ জন নিখোঁজ রয়েছেন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সেন্ট্রাল ফিলিপাইনের সেবু সিটিতে অবস্থিত বিনালিউ ল্যান্ডফিলে এ দুর্ঘটনা ঘটেছে। ধসে পড়া আবর্জনার নিচে চাপা পড়ে ২২ বছর বয়সী এক নারী নিহত হন। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৮ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় ১২ জন স্যানিটেশন কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ও নিখোঁজদের অনেকেই ওই ল্যান্ডফিলে কর্মরত শ্রমিক। তবে আবর্জনার স্তূপ ধসে পড়ার সঠিক কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা।  

বিভিন্ন সরকারি সংস্থা ও বেসামরিক সংগঠনের প্রায় ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে দুর্ঘটনার পর ব্যক্তিমালিকানাধীন ওই ল্যান্ডফিলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থলে একাধিক এক্সকাভেটর, অ্যাম্বুল্যান্স ও ফায়ার ট্রাকও কাজ করছে। 

শুক্রবার সেবু সিটির মেয়র নেস্টর আর্চিভাল ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, নিখোঁজ থাকা বাকি ব্যক্তিদের খুঁজে বের করতে সব উদ্ধারকারী দল সম্পূর্ণভাবে অনুসন্ধান ও উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। 


সেবু সিটির কাউন্সিলর জোয়েল গারগানেরা বলেছেন, ঘটনাটি হঠাৎ ঘটে থাকতে পারে, তবে সম্ভবত দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনের ফলে এটি ঘটেছে।

গারগানেরা স্থানীয় সংবাদপত্র দ্য ফ্রিম্যানকে বলেছেন, ‘অপারেটররা পাহাড় কেটে, মাটি খনন করছিল এবং তারপর আবর্জনার আরেকটি স্তূপ তৈরি করার জন্য আবর্জনা জমা করছিল। এটি কোনো স্যানিটারি ল্যান্ডফিল নয়। এটি ইতিমধ্যেই একটি খোলা ডাস্টবিন। 

ফিলিপাইনের সেবুর মতো বড় শহরগুলোতে ল্যান্ডফিল সাধারণ বিষয়। ভিসায়াস অঞ্চলের বাণিজ্য ও পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত সেবু শহরের এই বিনালিউ ল্যান্ডফিলটির আয়তন প্রায় ১০ হেক্টর বা ২৫ একর। 


/ইউএমএইচ 

  বিষয়:   ফিলিপাইন  আবর্জনার স্তূপ ধস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: