ইরানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিভি ভবন-গভর্নর অফিসে আগুন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে খামেনির নেতৃত্বাধীন ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানী

2026-01-09T14:49:39+00:00
2026-01-09T14:54:53+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিভি ভবন-গভর্নর অফিসে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ২:৫৪ পিএম
ইরানে বিক্ষোভকারীরা গভর্নর অফিসে আগুন দিয়েছে। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে খামেনির নেতৃত্বাধীন ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ জড়ো হন।

এসময় বিক্ষোভকারীর পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদসংস্থা ইয়েনেত।

ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলেভির আহ্বানে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসেন মানুষ। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

দেশটির বিরোধী দলীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

রাজধানী তেহরানে পুলিশের মোটরসাইকেল ছাড়াও ২০২০ সালে যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় নিহত হওয়া ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ছবি সম্বলিত বিশাল একটি বিলবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় বিক্ষোভকারীদের ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ স্লোগান দেওয়া হয়েছে।

এমন বিক্ষোভের মুখে ইরানে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যদিও দেশটির সরকার এ নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রথমে আন্দোলন শুরু করেন। যা টানা ১২দিন ধরে চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে।

/এমএইচআর 
  বিষয়:   ইরান  বিক্ষোভ  আগুন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: