যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা, নিহত ৩ ফিলিস্তিনি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হামলার

2026-01-09T14:52:34+00:00
2026-01-09T15:22:04+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৩:২২ পিএম
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত। সংগৃহীত ছবি
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়। আনাদোলু এজেন্সি স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। 

এক সংক্ষিপ্ত বিবৃতিতে গাজা সিভিল ডিফেন্স ও ইমার্জেন্সি ডিরেক্টরেট জানায়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত। 

চিকিৎসা সূত্র জানিয়েছে, একই দিনে উত্তর গাজা উপত্যকায় পৃথক এক হামলায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। 

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজার ৪০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আরও ৪২৪ ফিলিস্তিনি নিহত এবং ১,১৮৯ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, আল-মাওয়াসি এলাকাকে ইসরায়েল তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করলেও সেখানে নিয়মিত হামলা চালানো হচ্ছে।


/ইউএমএইচ

  বিষয়:   যুদ্ধবিরতি  ইসরায়েল  হামলা  ফিলিস্তিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: