ঘুষ নেওয়ার দায়ে ২ পুলিশ সদস্য বরখাস্ত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ঘুষ লেনদেনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত পুলিশের দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান

2026-01-10T01:08:36+00:00
2026-01-10T01:08:36+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
ঘুষ নেওয়ার দায়ে ২ পুলিশ সদস্য বরখাস্ত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:০৮ এএম   (ভিজিট : ১৯৮)
নবীনগর থানা। ছবি : সময়ের আলো
ঘুষ লেনদেনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত পুলিশের দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোররাতে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড় এলাকায় গাঁজাভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেন নবীনগর থানার ওই দুই সদস্য। তবে অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ ঘুষের বিনিময়ে তারা মাদক বহনকারী ওই গাড়িটি ছেড়ে দেন।

ঘটনাটি পরে বিভিন্ন মাধ্যমে জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি পুলিশ সুপার আবদুর রউফের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী ঘটনার তদন্ত করা হয় এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। শুক্রবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে এসআই জাহিদ আহসানের প্রতিক্রিয়া জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এএডি/


  বিষয়:   ঘুষ  পুলিশ  সদস্য  বরখাস্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: