চট্টগ্রামের শেষ বলের রোমাঞ্চ

ক্রীড়া প্রতিবেদক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার এক রুদ্ধশ্বাস থ্রিলারের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। মাত্র ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল

2026-01-10T04:19:56+00:00
2026-01-10T04:19:56+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের শেষ বলের রোমাঞ্চ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ এএম 
ফাইল ছবি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার এক রুদ্ধশ্বাস থ্রিলারের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। মাত্র ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। পরাজয়ের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত হাসান নওয়াজের বীরত্বে রাজশাহীর বিপক্ষে ২ উইকেটের এক অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দল।

ম্যাচের আসল নাটক জমা ছিল শেষ ওভারের জন্য। জয়ের জন্য চট্টগ্রামের শেষ ৬ বলে দরকার ছিল ১০ রান। এস এম মেহেরবের করা সেই ওভারের প্রথম দুই বলে ডাবলস নিয়ে ৪ রান আদায় করেন হাসান নওয়াজ। তৃতীয় বলে চার মেরে সমীকরণ এক ধাপে নামিয়ে আনেন ৩ বলে ২ রানে। তবে মেহেরবের দুর্দান্ত কামব্যাকে টানা দুই বল ডট দিলে গ্যালারিতে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। ব্যাটসম্যান নওয়াজ বল ঠেলে দেন লং অফে। ননস্ট্রাইক প্রান্তের ব্যাটার শরিফুল ইসলাম দ্রুত গতিতে দৌড়ে দুই রান নিয়েই বাতাসে উড়িয়ে মারেন ব্যাট। ছুটতে থাকলে বাঁধনহারা দৌড়ে। চট্টগ্রামের ডাগআউটেও তখন উল্লাসের জোয়ার। ৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাওয়াজ।

Advertisement
এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদি হাসান। তার বোলিং ইউনিটের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানেই থমকে যায় রাজশাহীর ইনিংস। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ১৯ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৭ রান করে বিদায় নিলে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। এরপর তানজিদ তামিমও (৫) ও অভিজ্ঞ মুশফিকুর রহিম (১৫) থিতু হওয়ার চেষ্টা করলেও আমের জামালের বোলিং তোপে তারা দ্রুত সাজঘরে ফেরেন। রায়ান বালের্র (১১) উইকেট তুলে নেন শেখ মেহেদি। রাজশাহীর বাকি ব্যাটাররাও বড় রানের দেখা পাননি। চট্টগ্রামের হয়ে আমের জামাল একাই ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া শরিফুল ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।

১২৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়্যালস শুরুতেই বড় ধাক্কা খায়। মাত্র ২৮ রানের মধ্যেই টপঅর্ডারের ৪ ব্যাটার সিংটন (১৭), জয় (৪), নাইম (৭) ও সাদমান (০) বিদায় নেন। রাজশাহীর বিনুরা ফার্নান্দো ও মেহেরব শুরুতেই আগুন ঝরানো বোলিং করে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।

বিপজ্জনক অবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক শেখ মেহেদি হাসান ও হাসান নওয়াজ। তাদের ৪০ রানের জুটি প্রাথমিক চাপ সামাল দেয়। মেহেদি ২৮ রান করে লামিচানের শিকার হলে আবারও কিছুটা চাপে পড়ে চট্টগ্রাম। এরপর আসিফ আলীকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান নওয়াজ। আসিফ ২৫ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নিলে ভাঙে ৩৫ রানের জুটি। এরপর আমের জামাল (৮) ও আবু হায়দার (১) আউট হলে চট্টগ্রাম ১১৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেরে। তবে এক প্রান্ত আগলে রাখা হাসান নওয়াজ শেষ বলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এএডি/
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: