শীতেও সেঞ্চুরি ধরে রেখেছে টমেটো

আদিল সরকার

সবজির বাজারে একশত টাকা দাম ধরে রেখে এখনও শীর্ষ অবস্থানে টমেটো। সব খাবারে মানানসই শীতের এ সবজির দাম কমছে না।

2026-01-10T04:35:23+00:00
2026-01-10T04:35:23+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শীতেও সেঞ্চুরি ধরে রেখেছে টমেটো
আদিল সরকার
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ এএম 
প্রতীকী ছবি
সবজির বাজারে একশত টাকা দাম ধরে রেখে এখনও শীর্ষ অবস্থানে টমেটো। সব খাবারে মানানসই শীতের এ সবজির দাম কমছে না। এ মৌসুমে দামে টমেটোর দাপট চলছেই। এর পাশাপাশি মৌসুমি সবজি শিম, বেগুন, লাউ, চিচিঙ্গা, ঝিঙা, ফুলকপি ও বাঁধাকপির দামও ঊর্ধ্বমুখী। বাজারে সবজির দরে এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। শীতের এ ভরা মৌসুমেও সবজির দাম স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, তীব্র শীতে কৃষকরা ঘর থেকে বের হতে পারছেন না এবং চাহিদা অনুযায়ী সবজি তুলতে না পারায় ঢাকার বাইরে থেকে সবজি কম আসায় রাজধানীর বাজারে দাম বেশি।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও গোপীবাগসহ একাধিক বাজার ঘুরে টমেটোর চড়া দাম দেখা যায়। প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যেন বাজারে একক আধিপত্য তার। তবে কিছু দিন পর এর দাম কমতে পারে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। তবে অন্য সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, তীব্র শীতে কৃষকরা ঘর থেকে বের হতে পারছেন না এবং চাহিদা অনুযায়ী সবজি তুলতে না পারায় ঢাকার বাইরে থেকে সবজি কম আসছে। ফলে এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।

এদিকে বাজারে দেখা যায়, প্রতি কেজি শিম ৫০-৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙা ৮০ টাকা, মুলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে থাকা সবচেয়ে কমদামী সবজি পেঁপের কেজিও বর্তমানে ৫০ টাকা। মরিচের দামও খুব একটা কমেনি, কেজি ১০০-১২০ টাকায় রয়েছে এর দাম। বেড়েছে আলুর দামও। গত সপ্তাহে ২০ টাকায় পাওয়া গেলেও এখন তা বেড়ে হয়েছে ৩৫-৪০ টাকায়। তবে পেঁয়াজের দাম তুলনামূলক স্বাভাবিক রয়েছে, কেজিপ্রতি ৫৫ টাকা।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির বাজার বাড়তি থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। কারওয়ান বাজারে আসা আবদাল হোসাইন নামের এক ক্রেতা বলেন, ‘আমি আশ্চর্য হয়ে গেলাম! সবজির দাম এখনও বাড়ছে, এ সময়ে সবজির দাম অনেক কম থাকার কথা ছিল। তবে শীতের শুরুর তুলনায় কিছুটা কম, এটুকুই স্বস্তি, কিন্তু এটা সন্তোষজনক নয়।’

গোপীবাগ বাজারে বাজার করতে আসা সাইফ বলেন, ‘এখন বেগুন আর টমেটোর দাম অনেক চড়া। ১০০ টাকা কেজি টমেটো দেখছি কয়েক সপ্তাহ ধরেই, কমার কোনো নামই নেই। এখন আর কিনব না, দাম কমলেই খাব।’ আরেক ক্রেতা বলেন, সবজির দাম কিছুটা বাড়তি। রোজা আসার আগে দাম আরও বাড়বে বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, এ মৌসুমে আগে টমেটোর দাম থাকত ৪০-৫০ টাকা, কিন্তু এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কিন্তু কৃষকরা সঠিক দাম পান না।

তবে এক সবজি বিক্রেতা বলেন, ‘আমাদের থেকে আড়ৎদাররা ভালো বলতে পারবেন, কেন দাম কমছে না। এ ছাড়া কৃষকরা তো ঠিকমতো ফসল তুলতে পারছেন না, আর সরবরাহও কম।’

এদিকে বাজারে বেড়েছে মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে বয়লার মুরগির দাম, ১৭০ টাকায় চলছে বয়লার। অন্যদিকে সোনালি মুরগির দামও বেড়ে ২৮০ টাকা হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে বাজারে মাছের দাম। আর গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই বাড়তি। বাজারের এমন চিত্রে হতাশ ক্রেতারা।

এএডি/


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: