লবণবাহী ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি লবণবাহী ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। আটক করা হয় হাসানুর রহমান (৩৫) নামে

2026-01-10T16:23:15+00:00
2026-01-10T16:23:15+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লবণবাহী ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম 
জব্দকৃত গাঁজা। ছবি : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি লবণবাহী ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। আটক করা হয় হাসানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে।

শনিবার (১০ জানুয়ারি) র‌্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
এর আগে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে ট্রাকটি আটক করা হয়। 

আটককৃত হাসানুর রহমানের বাড়ি সাতক্ষীরার কলোরোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।

র‌্যাব জানান, র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান পরিচালনা করে। এসময় লবণ পরিবহন করা একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হাসানুর রহমানকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ১৩ হাজার কেজি লবণ ও কার্গো ট্রাকটি।

জিজ্ঞাসাবাদে হাসানুর রহমান জানান, দীর্ঘদিন থেকে গাঁজা রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। 

র‌্যাব আরও জানায়, হাসানুরের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফআর
  বিষয়:   রাজশাহী  লবণবাহী ট্রাক  মিলল  ১২৬ কেজি  গাঁজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: