রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান

2026-01-10T16:33:50+00:00
2026-01-10T16:33:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান গোলাপশাহ মোড়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ সদস্যরা। চিকিৎসক পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন তাকে।

সালেহা বেগমের বাবার নাম মৃত দেলোয়ার। তার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। 

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকত। সকালে মাজারের পাশে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ নামে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে মারা যায়। 


তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক হেলপার পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরআর



  বিষয়:   রাজধানী  সড়ক দুর্ঘটনা  নিহত  বাস 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: