ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই নেতার দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিএনপি ও যুবদলের দুই নেতার দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দফায় দফায়

2026-01-10T20:14:10+00:00
2026-01-10T21:07:00+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই নেতার দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৯:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২৫। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিএনপি ও যুবদলের দুই নেতার দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ধামাউড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে গতকাল শুক্রবার রাতে আব্দুল আজিজ ও আব্দুল খালেকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল।

পরবর্তীতে শনিবার দুপুরে রানীদিয়া ও ধামাউড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, অর্থনৈতিক লেনদেন নিয়ে তাদের দুইজনের মধ্যে পূর্ববিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।

এফআর




  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  বিএনপি ও যুবদল নেতা  দ্বন্দ্ব  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: