আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়

2026-10-02T21:58:15+00:00
2026-10-02T21:58:15+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ পিএম 
মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : সময়ের আলো
জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গচিহাটা বাজারে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজারসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দ্রুত মেজর আখতারুজ্জামানের মুক্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

কটিয়াদী উপজেলার সহশ্রুম ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ বিন কাসেমের নেতৃত্বে এই বিক্ষোভে আরও অংশ নেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরজু, কটিয়াদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কামরুজ্জামান এবং জামায়াতকর্মী মো. মোতাহার উদ্দিন মামুন ও মোখলেসুর রহমান দাদনসহ কয়েকশ নেতাকর্মী।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মেজর আখতারুজ্জামানের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করা হলে রাতেই ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   জামায়াত নেতা  সাবেক সংসদ সদস্য  মেজর (অব.) আখতারুজ্জামান  গ্রেফতার  নিন্দা  কিশোরগঞ্জ  কটিয়াদী  বিক্ষোভ  মিছিল  সমাবেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: