সীতাকুণ্ডে আগুনে সব হারিয়ে নিঃস্ব চার পরিবার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লাগার ঘটনায় চার পরিবারের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শনিবার

2026-01-10T20:48:24+00:00
2026-01-10T20:48:24+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে আগুনে সব হারিয়ে নিঃস্ব চার পরিবার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম 
আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি। সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লাগার ঘটনায় চার পরিবারের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালী গ্রামের শেখেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে তাদের ঘরে থাকা নগদ ছয় লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। 


এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার মথিন্দ্র ত্রিপুরা জানান, একটি নম্বর থেকে ফোন করে অগ্নিকাণ্ডের সংবাদ দেওয়া হয়। পরবর্তীতে সেই নম্বর থেকেই জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়নি। 

আরআর
  বিষয়:   সীতাকুণ্ড  আগুন  পরিবার  ক্ষতি  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: