প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৯:৪৩ পিএম
জব্দ করা ইজিবাইক ও ভারতীয় পণ্য। ছবি : সময়ের আলো শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তে অভিযান চালিয়ে ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে ৩৯ ব্যাটালিয়ন ময়মনসিংহের অধীন শ্রীবরদীর কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী ও চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত ইজিবাইকসহ ভারতীয় প্রসাধনীর আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
সময়ের আলো/মহু