‘ইরানের বিক্ষোভকারীদের জন্য মার্কিন সাহায্য আসছে’

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে খামেনির নেতৃত্বাধীন ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে জানিয়েছেন সিনেটর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র

2026-01-11T04:39:14+00:00
2026-01-11T04:39:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ইরানের বিক্ষোভকারীদের জন্য মার্কিন সাহায্য আসছে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বক্তব্য দিচ্ছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি : সংগৃহীত
ইরানে খামেনির নেতৃত্বাধীন ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে জানিয়েছেন সিনেটর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম। 

শনিবার (১০ জানুয়ারি) এক্সে একটি পোস্ট দিয়েছেন তিনি।  খবর ইরান ইন্টার‌ন্যাশনাল।

লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানের জনগণের উদ্দেশে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন 'ইরানকে আবারও মহান করে তুলুন, তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে, প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন—আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না।

যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এ সিনিটের লিখেছেন, ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। সাহায্য আসছে।

এর আগে ট্রাম্প নিজে জানান ইরানকে স্বাধীনতা এনে দিতে তারা প্রস্তুত।

/এমএইচআর 


  বিষয়:   ইরান  হামলা  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: