বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। প্রতিবছর শীতের সময় এই শহরে বায়ুদূষণ বাড়লেও

2026-01-11T11:45:33+00:00
2026-01-11T11:48:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ১১:৪৮ এএম  (ভিজিট : ১৮৯)
সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। প্রতিবছর শীতের সময় এই শহরে বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর বেশ আগে থেকেই বাতাসে বেড়েছে দূষণের পরিমাণ। রোববার (১১ জানুয়ারি) বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। 

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

রোববার ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমণ্ডি (৩৪৮) ও দক্ষিণ পল্লবি (২৮১) এলাকায়। এই দুই এলাকায় বাতাসের মান দুর্যোগপূর্ণ এবং খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 


১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বায়ুদূষণ  তালিকায় শীর্ষে  ঢাকা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: