শতাধিক সনাতন হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির সদর উপজেলায়জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেনশতাধিকসনাতন ধর্মাবলম্বী।শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ক্রিকেট

2026-01-11T14:27:02+00:00
2026-01-11T14:27:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শতাধিক সনাতন হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম 
যোগদান করা হিন্দু ধর্মাবলম্বীদের ফুল দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। ছবি : সময়ের আলো
ঝালকাঠির সদর উপজেলায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী। 

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। তারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

একসঙ্গে বিপুলসংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষের রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় জেলার বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী একজন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। এসব কারণেই আমরা স্বেচ্ছায় দলটিতে যুক্ত হয়েছি।


জামায়াতে ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ঝালকাঠি  সদর উপজেলা  জামায়াতে ইসলামী  সনাতন ধর্মাবলম্বী  যোগদান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: