নিখোঁজের ৩ দিন পর চরে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার

2026-01-11T16:34:15+00:00
2026-01-11T16:34:15+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ দিন পর চরে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত নয়টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন নিহত ফেরদৌস। পরে পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পায়নি। পরবর্তীতে আজ (রোববার) সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পায়। পরে সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানের পরই ফেরদৌসের লাশ দেখতে পায়। এসময় মরদেহের গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল এবং পরনে একটি শর্টপ্যান্ট ও একটি গেঞ্জি ছিল।


কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় নাইলনের রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে। 

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। 

এফআর


  বিষয়:   পটুয়াখালী  নিখোঁজ  ৩ দিন পর  চরে পুঁতে রাখা  যুবকের লাশ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: