ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নয়া মানুষ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শনিবার পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন- চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ)। বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি

2026-01-11T21:53:57+00:00
2026-01-11T21:53:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নয়া মানুষ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম 
নয়া মানুষ। ছবি : ফেসবুক
শনিবার পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন- চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ)। বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন। বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ১ম প্রদর্শনী এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনি পয়েন্টে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হচ্ছে। এটা গর্বের ও আনন্দের। জাত-অজাত, রীতিনীতি অথবা ধর্মীয় বিভেদ নিয়ে সমাজে সংগঠিত হয় অন্যায়। এসবের বিরুদ্ধে কথা বলে নয়া মানুষ। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে চলচ্চিত্রটি পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।
আরও পড়ুন

চলচ্চিত্রটি নিয়ে রওনক হাসান বলেন, সম্প্রতি ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি বিএফডিএ অ্যাওয়ার্ডের ১৪ ক্যাটাগরির ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পায় এবং সেরা অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার লাভ করে। আমি চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম পুরস্কার পেলাম যৌথভাবে শাকিব খানের সঙ্গে। নয়া মানুষ আমার কাছে ভিন্ন আবেগ। আশা করছি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি দর্শকের ভালোবাসা অর্জন করবে।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন- মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।

এএডি/


  বিষয়:   ঢাকা  আন্তর্জাতিক  চলচ্চিত্র  উৎসব  নয়া মানুষ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: