চার বছর পর জুটি রাজ-মিম!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বহুল আলোচিত ‘পরাণ’ সিনেমার জুটি শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম আবারও জুটি বেঁধে আসতে যাচ্ছেন বড়পর্দায়। এই জুটির প্রথম

2026-01-11T22:08:23+00:00
2026-01-11T22:08:23+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
চার বছর পর জুটি রাজ-মিম!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম 
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত
বহুল আলোচিত ‘পরাণ’ সিনেমার জুটি শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম আবারও জুটি বেঁধে আসতে যাচ্ছেন বড়পর্দায়। এই জুটির প্রথম সিনেমা মুক্তির পর ‘দামাল’ নামের আরও একটি সিনেমায় দেখা মিলেছিল তাদের। জুটি হিসেবে সাফল্য পেলেও পরবর্তী সময়ে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েই প্রায় চার বছর পর আবারও আলভী আহমেদের নতুন সিনেমা ‘জীবন অপেরা’তে রাজ-মিম জুটির দেখা মিলবে- এমনটাই শোনা যাচ্ছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’তে এই দুই তারকার কাজের ব্যাপারে প্রায় সবকিছুই চূড়ান্ত। কিন্তু প্রযোজনা সংস্থা বিষয়টি নিয়ে এখনই কোনো বক্তব্য বা ঘোষণা দিতে চাচ্ছে না। সবকিছু চূড়ান্ত হলে বড় পরিসরে ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ উপন্যাস অবলম্বনেই নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। সেখানে প্রধান চরিত্র রফিকের দুটি জীবনের মধ্যে যাতায়াত ও তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্ক কেন্দ্র করে গল্প এগিয়েছে। সেখানে দেখা যায়- রফিক এক ভিন্ন জীবনে প্রবেশ করে, যেখানে শারমিন আবার তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকে। বাস্তব ও কল্পনার সংমিশ্রণে লেখা এই গল্পে প্রেম ও মানবিক সিদ্ধান্তের নানা দিক উঠে এসেছে। এই রফিক এবং শারমিনের চরিত্রে যথাক্রমে দেখা যাবে রাজ ও মিমকে।

Advertisement
শরিফুল রাজ এ বিষয়ে জানান, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ঠিকই তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।
আরও পড়ুন

সম্প্রতি বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, তার মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে? এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা। অনেকেই মনে করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, ছবির লুক ও স্টাইল দেখে রাজ ছাড়া অন্য কারও হওয়ার সম্ভাবনা কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমেই আসন্ন সিনেমা ‘জীবন অপেরা’র ইঙ্গিত দিয়েছেন মিম।
 
এদিকে মিম দীর্ঘ ছয় বছর পর আবারও বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন জনপ্রিয় তাহসানের সঙ্গে। ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে। এর বাইরে মিম সম্প্রতি কাজ শুরু করেছেন সাইফ চন্দন পরিচিলত ‘মালিক’ সিনেমায়। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। আর রাজ এই মুহূর্তে কাজ করছেন তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়।

এএডি/
  বিষয়:   রাজ  মিম  বিনোদন  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: