মারা গেছেন ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। প্রশান্তের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ ও বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা।
রোববার (১১ জানুয়ারি) নয়াদিল্লীতে নিজ বাসভবনে স্ট্রোকে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। খুব অল্প বয়সেই বাবাকে হারান তিনি। জীবিকার প্রয়োজনে পরে কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে যোগ দেন এবং পুলিশ অর্কেস্ট্রার সদস্য হিসেবে সংগীতচর্চা চালিয়ে যান। ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন ৩ জিতে রাতারাতি জাতীয় পরিচিতি পান প্রশান্ত তামাং। এরপর প্রকাশিত হয় তার অ্যালবাম ‘ধন্যবাদ’।
২০১০ সালে নেপালি সুপারহিট ছবি ‘গোরখা পাল্টন’-এর মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন প্রশান্ত। পরে ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পারদেশি’ ও ‘কিনা মায়ামা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। টেলিভিশনেও অতিথি চরিত্রে হাজির হন তিনি ‘অ্যাম্বার ধারা’ ধারাবাহিকে। সর্বশেষ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক সিজন ২’-এ ড্যানিয়েল লেচো চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন প্রশান্ত তামাং।
এএডি/