বিয়েতে আপত্তি কৌশানির

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে দীর্ঘদিনের প্রেম টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের। সিনেপাড়া থেকে শুরু করে ভক্তরাও জানেন তাদের ভালোবাসার খবর। সময়ের

2026-10-06T23:20:46+00:00
2026-10-06T23:20:46+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিয়েতে আপত্তি কৌশানির
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:২০ পিএম 
টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত
অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে দীর্ঘদিনের প্রেম টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের। সিনেপাড়া থেকে শুরু করে ভক্তরাও জানেন তাদের ভালোবাসার খবর। সময়ের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা বাড়লেও এখনই বিয়ের সিদ্ধান্ত নিতে চাইছেন না কৌশানি। 

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বিয়ে প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। এ বছরের শেষ নাগাদ তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রশ্নের মুখোমুখি হলে কৌশানি স্পষ্ট করে জানান, আপাতত বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।
 
অভিনেত্রীর কথায়, প্রতিটি সম্পর্কের শেষ পরিণতি হিসেবে বিয়েকে দেখা হলেও তিনি বর্তমানে নিজের জীবনে বেশ ভালো আছেন। বনির সঙ্গেও তার সম্পর্ক ভালোভাবেই চলছে। তাই শুধু বয়স বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কথা মাথায় রেখে বিয়ে করতে চান না তিনি।

কৌশানি বলেন, ‘আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে সংসার করা প্রয়োজন, আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’


বিয়ের বিষয়ে পরিবারের প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। কৌশানি জানান, তার বাবা মাঝে মধ্যে মেয়ের বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়ে অনেক সময় বিষয়টি নিয়ে আর কথা বাড়ান না তিনি। 

মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবার স্বাভাবিক চিন্তা থাকলেও কৌশানির ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তার বাবা। ফলে বনি-কৌশানির বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও অভিনেত্রীর বক্তব্যে আপাতত স্পষ্ট, সময় হলে নিজের সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   বিয়ে  আপত্তি  কৌশানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: