চট্টগ্রামে পুলিশ হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আবদুল কাইয়ুম হত্যা মামলায় দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১২

2026-01-12T18:50:14+00:00
2026-01-12T18:50:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে পুলিশ হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ১১৩)
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আবদুল কাইয়ুম হত্যা মামলায় দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ বিচারক মিজানুর রহমান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত দশজন হলেন, মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলার রায়ে দশজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচজন পলাতক রয়েছেন। দণ্ডিতদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছিনতাই করছিল আসামিরা। কনস্টেবল আবদুল কাইয়ুম বাধা দেওয়ায় ছিনতাইকারীরা কাইয়ুমের গলা ও পেটে ছুরিকাঘাত করে। এ সময় কাইয়ুমসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে গুরুতর আহত কাইয়ুমকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। 


ঘটনার পর পুলিশ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করে। হত্যা মামলার দীর্ঘ শুনানি চলে আদালতে। মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আবদুল কাইয়ুম ২০১২ সালের ৬ অক্টোবর কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। 

আআ/আরআর


  বিষয়:   চট্টগ্রাম  পুলিশ  নিহত  আদালত  যাবজ্জীবন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: