ঢাকা-১২ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে অনঢ় নীরব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি থেকে বহিষ্কার করার পরও ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন যুবদলের সাবেক সভাপতি ও

2026-01-12T23:12:52+00:00
2026-01-12T23:13:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ঢাকা-১২ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে অনঢ় নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ১১:১৩ পিএম  (ভিজিট : ২৩০৩)
সাইফুল আলম নীরব। ফাইল ছবি
বিএনপি থেকে বহিষ্কার করার পরও ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচনী এলাকায় দিনভর প্রচারণাও চালিয়েছেন তিনি। 

এর আগে নীরবকে ঢাকা-১২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। পরে জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে একই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থন দেয় বিএনপি। তিনি কোদাল প্রতীকে নির্বাচন করবেন। এরপরও সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় দল থেকে বহিষ্কার করে বিএনপি। তারপরও নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা অব্যাহত রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেন এবং জমা দেন তিনি।

নীরবের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সারা দেশে যারা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বুঝিয়ে নিবৃত্ত করার উদ্যোগ নেয় বিএনপি। এর অংশ হিসেবে প্রার্থীদের সাথে গত কয়েকদিন ধরে একান্তে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির গুলশান কার্যালয় সূত্র বৈঠকের বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছে। 

চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরপরই কয়েকজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন সাইফুল আলম নীরব। তারপর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা না দিয়ে জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি।


এ বিষয়ে জানতে চাইলে সাইফুল আলম নীরব সময়ের আলোকে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি, জমাও দিয়েছি। আমি নির্বাচন করব। এলাকার জনগণ আমার পাশে আছে। 

তিনি বলেন, আমার চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার কাছে দোয়া চেয়েছি। তিনি দোয়া করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমি বিজয়ী হব। 

তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও শেরে বাংলানগর এলাকা নিয়ে গঠিত এই আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীর নামই কাকতালীয়ভাবে সাইফুল। বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জোটের তৃণমূল কর্মীদের জোরালো সমর্থন পেলে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আসনটির আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন।

আরআর


  বিষয়:   সাইফুল আলম নীরব  স্বতন্ত্র  নির্বাচন  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: