নির্দিষ্ট মাঠ পেল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বাফুফে

2026-01-13T02:43:34+00:00
2026-01-13T02:43:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
নির্দিষ্ট মাঠ পেল বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:৪৩ এএম 
প্রতীকী ছবি
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দেশের ফুটবলের জন্য একটি সুখবর দিয়েছেন তিনি। 

আসিফ নজরুল জানিয়েছেন, দেশের ফুটবলের দীর্ঘদিনের সংকট মেটাতে সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম দুটি এখন থেকে পুরোপুরি ফুটবলের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশে বর্তমানে ফিফা টায়ার-১ ক্যাটাগরির স্টেডিয়াম আছে মাত্র দুটি— বসুন্ধরা কিংস অ্যারেনা ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ছাড়াও আরচারি ও অ্যাথলেটিকসের মতো ইভেন্ট আয়োজিত হওয়ায় ফুটবলের জন্য আলাদা স্টেডিয়ামের দাবি ছিল দীর্ঘদিনের। উপদেষ্টার এই ঘোষণার ফলে সিলেট ও চট্টগ্রামে এখন ফুটবলের জন্য ‘ডেডিকেটেড’ ভেন্যু নিশ্চিত হলো। 

তবে এখানে শর্ত রয়েছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার প্রয়োজনে বাফুফেকে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিতে হবে।

এ ছাড়া কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে ফুটবলের মানোন্নয়ন এবং মাঠের অবকাঠামো উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ নজরুল দেশের ফুটবলের প্রতি সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। বিভাগীয় শহরের প্রধান স্টেডিয়ামগুলো ফুটবলের জন্য নির্দিষ্ট করে দেওয়া ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের প্রসারে বড় ভূমিকা রাখবে। 

এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, আমার কাছে উনাদের কিছু দাবি-দাওয়া ছিল। আমি খুব অল্প দিনের জন্য আছি কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে কয়েকটা বিষয়ে আমরা উনাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছি। একটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে, এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া। তবে অন্যান্য যে খেলাধুলা আছে ক্রিকেট ছাড়া, তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও উদাহরণস্বরূপ পূর্বাচল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণ ফুটবলের হয়ে যাবে। 

এ ছাড়া সিলেট এবং চিটাগাং (চট্টগ্রাম) স্টেডিয়াম, এগুলো ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন পড়ে, উনারা সেখানে আয়োজন করতে দেবেন।

এদিকে বাফুফে সভাপতি অবশ্য একটি নয় আরও কয়েকটি স্টেডিয়াম পেতে চান। গতকাল সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, আমরা তো সবসময় আশ্বাসের ওপরে বিশ্বাস রাখি। সবার চেষ্টা থাকলে এবং সবাইকে নিয়ে দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে আমরা খালি দুটি স্টেডিয়াম দিয়ে শুরু করতে যাচ্ছি, ভবিষ্যতে আরও কয়েকটা স্টেডিয়াম আমরা পাব।

পাশাপাশি ভবিষ্যতেও সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদী তাবিথ আউয়াল, ‘আজকে (গতকাল) আমরা মূলত আমাদের আগামী এক বছরের যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছিলাম, সেটা উপদেষ্টার সঙ্গে শেয়ার করেছিলাম। এ ছাড়া সরকার যে সহযোগিতা করেছে আর্থিকভাবে এবং অবকাঠামোর মাধ্যমে, আমরা চাই সেটা অন্তত আগামী এক বছর যেন অব্যাহত থাকে।’

এফআর


  বিষয়:   বাংলাদেশ ফুটবল ফেডারেশন  বাফুফে  পরিদর্শন  যুব ও ক্রীড়া উপদেষ্টা  আসিফ নজরুল 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: