ত্বকের উজ্জ্বলতায় অক্সিজেন ফেসিয়াল

জীবন যখন যেমন ডেস্ক

আজকের ব্যস্ত জীবনে ত্বকের যত্ন অনেকেরই জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূষণ, ধূমপান, অনিয়মিত ঘুম এবং মানসিক চাপ ত্বককে কুঁচকে, ফ্যাকাশে

2026-01-13T05:19:10+00:00
2026-01-13T05:19:10+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ত্বকের উজ্জ্বলতায় অক্সিজেন ফেসিয়াল
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ এএম 
ত্বকের উজ্জ্বলতায় অক্সিজেন ফেসিয়াল। সংগৃহীত ছবি
আজকের ব্যস্ত জীবনে ত্বকের যত্ন অনেকেরই জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূষণ, ধূমপান, অনিয়মিত ঘুম এবং মানসিক চাপ ত্বককে কুঁচকে, ফ্যাকাশে ও ক্লান্ত করে তোলে।

ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত আমরা নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকি। কেউ কেউ নিয়মিত পার্লারে গিয়ে ফেসিয়াল করাই। এতে হয়তো কালো দাগ-ছোপ দূর হয় কিন্তু ব্রণের সমস্যা থেকেই যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে অক্সিজেন ফেসিয়াল, যা করলে বলিরেখা যেমন দূর হবে, তেমনই ত্বক উজ্জ্বল হবে সঙ্গে কমবে ব্রণ। নিষ্প্রাণ ত্বকে প্রাণ ফেরাতে সহায়ক অক্সিজেন ফেসিয়াল।

অক্সিজেন ফেসিয়াল একটি আধুনিক পদ্ধতি। এটি কেবল স্কিন রিফ্রেশমেন্ট নয়। এর মাধ্যমে ত্বকে খনিজ ও ভিটামিন সমৃদ্ধ অক্সিজেন এবং বিভিন্ন পেপটাইড সিরাম সরাসরি পৌঁছে দেয়। যন্ত্রের মাধ্যমে ত্বকের গভীর স্তরে অক্সিজেন প্রবাহিত করা হয়, যা কোষকে পুনর্জীবিত করে। ফলে ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা, দৃঢ়তা এবং হাইড্রেশন।

এই ফেসিয়াল ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করে। কোলাজেন ত্বককে মসৃণ, লাবণ্যপূর্ণ এবং স্থায়িত্বশীল রাখে।

অক্সিজেন ফেসিয়ালের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি ত্বককে গভীরভাবে ডিটক্সিফাই করে। ধুলা, ময়লা, তেল এবং মৃত কোষ ত্বকের পোর থেকে সরানো হয়, ফলে মুখের রং উজ্জ্বল হয় এবং দাগ-ছোপ কমে। যাদের ত্বক সংবেদনশীল তাদের জন্যও এটি যথেষ্ট উপকারী। কোনো আঘাত বা র‌্যাশের ঝুঁকি নেই, কারণ এটি একটি আঘাতবিহীন প্রক্রিয়া।

ফেসিয়ালের সময় ব্যবহৃত সিরামগুলোতে সাধারণত ভিটামিন সি, হায়ালুরোনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদানগুলো ত্বককে হাইড্রেটেড রাখে, সূক্ষ্ম রেখা কমায় এবং বার্ধক্যজনিত ক্ষয় প্রতিরোধ করে। মাত্র ৩০-৪৫ মিনিটের একটি সেশনেই ত্বকে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। ত্বককে চকচকে, কোমল এবং স্বাস্থ্যসম্মত করে তোলে।

যাদের ত্বক দীর্ঘসময় ফ্যাকাশে বা ক্লান্ত দেখাচ্ছে, তাদের জন্য অক্সিজেন ফেসিয়াল একটি দ্রুত ফলপ্রসূ সমাধান। তবে নিয়মিত সেশন করলে এর সুফল দীর্ঘস্থায়ী হয়। মাসে একবার বা তিন মাস অন্তর অন্তর করা যেতে পারে। তা ছাড়া এটি মেকআপ প্রোডাক্টের প্রয়োগও সহজ করে তোলে, কারণ ত্বক হয় সমান এবং মসৃণ।

অনেক সময় ফেসিয়ালের পর ত্বকে জ্বালা, লালভাব, ফোলাভাব দেখা দেয়। এমন কোনো সমস্যা হবে না অক্সিজেন ফেসিয়াল করলে। এটি সংবেদনশীল ত্বকের জন্যও উপযুক্ত। অক্সিজেন ফেসিয়াল ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। নিয়মিত অক্সিজেন ফেসিয়াল করলে ত্বক দাগমুক্ত ও উজ্জ্বল হবে।

ত্বককে ডিটক্সিফাই করতে চাইলে করতে পারেন অক্সিজেন ফেসিয়াল। এটি ত্বকে পুষ্টি ও ভিটামিনের জোগান ঘটায়। দূষণের কারণে এবং সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাবে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। ত্বকের এই ক্ষতি নিরাময়ে অক্সিজেন ফেসিয়াল করতে পারেন।

যারা ত্বকের তারুণ্য ধরে রাখতে চান তারা অক্সিজেন ফেসিয়াল করতে পারেন। বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার না করে অক্সিজেন ফেসিয়াল করুন, উপকার পাবেন।

ব্যস্ত শহুরে জীবনে যাদের জন্য ত্বকের যত্ন একটি চ্যালেঞ্জ, তাদের জন্য অক্সিজেন ফেসিয়াল একটি আধুনিক, নিরাপদ ও কার্যকরী পদ্ধতি। এটি শুধু ত্বককে উজ্জ্বল করে না, বরং স্বাভাবিকভাবে পুনরুজ্জীবিতও করে, যা দীর্ঘমেয়াদি সৌন্দর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এফআর
  বিষয়:   ত্বকের উজ্জ্বলতা  অক্সিজেন  ফেসিয়াল 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: