নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তুলা, ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গিয়ে অন্তত ১০

2026-01-13T11:34:09+00:00
2026-01-13T11:34:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ২০০)
আড়াইহাজারে একটি তুলা কারখানায় মঙ্গলবার আগুন লাগে। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তুলা, ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আড়াইহাজার থানাধীন ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা। কিছুক্ষণের মধ্যেই তুলা, ঝুট ও যন্ত্রাংশে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ পুরো কারখানার একটি বড় অংশ পুড়ে যায়। আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানায় ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়। 


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। কারখানার মেশিন পুড়ে গিয়েছে। কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। 

আরআর



  বিষয়:   আড়াইহাজার  আগুন  তুলা কারখানা  ফায়ার সার্ভিস  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: