তারেক রহমানের সিলেট সফর ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলের চেয়ারম্যানের

2026-01-13T13:40:03+00:00
2026-01-13T13:40:03+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তারেক রহমানের সিলেট সফর ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলের চেয়ারম্যানের এ সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় জেলার শীর্ষ নেতাবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানান, তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে রূপগঞ্জে জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিশাল সংবর্ধনা ও জনসভার আয়োজন করা হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একাধিক মাঠ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সম্ভাব্য স্থান নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিএনপি নেতারা আরও জানান, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সর্বোচ্চ শক্তি ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে কর্মসূচি সফল করবে। সংবর্ধনা ও জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক টিম, শৃঙ্খলা কমিটি ও প্রচার উপকমিটি গঠন করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপি। পাশাপাশি বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক প্রস্তুতি সভা চলছে।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ জানান, তারেক রহমানের এই সফর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরআর
  বিষয়:   নারায়ণগঞ্জ  তারেক রহমান  সিলেট  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: