ইরানের একাধিক বাড়িতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়ি থেকে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসব

2026-01-13T18:38:28+00:00
2026-01-13T18:38:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের একাধিক বাড়িতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২১১)
ইরানে সরকারের পক্ষে রাজপথে নেমেছেন লাখো মানুষ। ছবি : সংগৃহীত
ইরানের বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়ি থেকে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসব অস্ত্র ও বিস্ফোরক কয়েকটি ‘সন্ত্রাসী সেলের’ সদস্যদের কাছে ছিল বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

ইরানি কর্মকর্তাদের অভিযোগ, দেশটিতে সহিংসতা উসকে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘বিদেশি এজেন্ট’ মোতায়েন করেছে, যাতে পরবর্তীকালে (দেশটির বিরুদ্ধে) সামরিক শক্তি ব্যবহারের অজুহাত তৈরি করা যায়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানান, দেশের বাইরে থেকে বিক্ষোভকারীদের নির্দেশনা দেওয়ার বেশ কিছু অডিও রেকর্ড কর্তৃপক্ষের হাতে এসেছে।

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস বলেছে, ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোসহ ‘অনেক বিকল্প’ তারা বিবেচনায় রাখছে।

ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের জেরে দেশটির সরকারের ওপর চাপ বাড়ছে। দেশটি বলেছে, তারা যুদ্ধ চায় না। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা হাত গুটিয়ে বসে থাকবে না, বরং পাল্টা জবাব দেবে।


আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত, তবে তারা আলোচনার পথও খোলা রেখেছে।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানজুড়ে অস্থিরতা চলছে। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান কঠোর বিধিনিষেধ আরোপ করেছে; মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিদেশি উসকানিমূলক সহিংসতা ঠেকাতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দেশের চলমান বিক্ষোভ ও সহিংসতায় প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন। 

রয়টার্স বলছে, এই তথ্য সরকারিভাবে প্রকাশ করা হয়েছে। সহিংসতার পর এটি প্রথমবারের মতো এত বড় মৃত্যুর সংখ্যা স্বীকার করার ঘটনা। দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা এবং কঠোর দমন-পীড়নের সময় এই তথ্য সামনে এসেছে।

ওই কর্মকর্তা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী বলেছেন। তবে কতজন মারা গেছেন তা বিস্তারিত জানাননি।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ইরান  মার্কিন অস্ত্র  বিস্ফোরক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: