ভুয়া পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট করার চেষ্টাকালে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ

2026-01-13T22:16:34+00:00
2026-01-13T22:16:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ভুয়া পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম 
রোহিঙ্গা যুবক আটক। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট করার চেষ্টাকালে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে তাকে আটক করা হয়।

পাসপোর্ট আবেদনে ওই যুবক নিজেকে মো. জামাল শেখ নামে পরিচয় দেন। আবেদনে উল্লেখ করা তথ্যানুযায়ী, তার পিতার নাম মো. মুন্নু শেখ, মায়ের নাম রুনা বেগম এবং জন্ম তারিখ ২২ জুন ২০০২। জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে দেওয়া হয় ১৯৫৯৩৪৪৮৮৬। ঠিকানা দেখানো হয় গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম পাড়া এলাকার ডুবশী গ্রাম। জন্মস্থানও উল্লেখ করা হয় গোপালগঞ্জ।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, কাগজপত্র যাচাইয়ের একপর্যায়ে আবেদনকারীর চেহারার সঙ্গে জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত ছবির অসামঞ্জস্য ধরা পড়ে। এতে সন্দেহ হলে বায়োমেট্রিক যাচাই করা হয়। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় দেখা যায়, তার তথ্য রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেজে সংরক্ষিত রয়েছে।


রোহিঙ্গা পরিচয়পত্র অনুযায়ী ওই যুবকের প্রকৃত নাম রাইয়াস। তার পিতার নাম মো. আইয়ুব এবং জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১ সালে। পরিচয়পত্রের রেফারেন্স নম্বর ১১১২০১৭১২১৯১০২৭৩৬। নথি অনুযায়ী, তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন, তিনি একজন রোহিঙ্গা নাগরিক। তিনি অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছিলেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আটক যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   পরিচয়  পাসপোর্ট  চেষ্টা  রোহিঙ্গা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: