চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার

2026-10-09T10:05:27+00:00
2026-10-09T10:43:48+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় গ্রেফতার ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:০৫ এএম  আপডেট: ০৯.১০.২০২৬ ১০:৪৩ এএম
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় গ্রেফতার ২
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঠালবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ঢাকার খিলক্ষেত এলাকার উত্তম কুমার দেবনাথ (৫৩) এবং চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার অরুণ কুমার পাল (৪৯)।


বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনে বেনিপুর বিওপির টহলদল জানতে পারে, দুই বাংলাদেশি নাগরিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। পরে বৃত্তিপাড়া গ্রামের আসাদুলের কাঠালবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিজিবি আরও জানিয়েছে, গ্রেফতারদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   চুয়াডাঙ্গা সীমান্ত  ভারতে প্রবেশ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: