চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে ৩ জনকে বিএসএফের পুশইন চেষ্টা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতের অভ্যন্তর দিয়ে অবৈধভাবে তিনজনকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি প্রতিহত করে। বিএসএফ তিনজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে

2026-08-09T10:55:46+00:00
2026-08-09T10:55:46+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে ৩ জনকে বিএসএফের পুশইন চেষ্টা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৫৫ এএম 
চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে ৩ জনকে বিএসএফের পুশইন চেষ্টা
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতের অভ্যন্তর দিয়ে অবৈধভাবে তিনজনকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি প্রতিহত করে। বিএসএফ তিনজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। দুই নারী ও একজন পুরুষকে পুশইনের চেষ্টা করেছিল। রোববার (৯ আগস্ট) সকালে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিনজনকে ভারতে ফিরিয়ে নেয়।

৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রোববার ভোরে জীবননগর সীমান্তের মাধবখালী এলাকার ভারতের অভ্যন্তরের মেতেরী সীমান্ত এলাকা দিয়ে ৩২ বিএসএফ ব্যাটেলিয়ান মেতেরী ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশইনের চেষ্টা করে। মাধবখালী বিওপির টহল দল শূন্য লাইন থেকে তাদের প্রবেশে বাধা প্রদান করে। বিজিবির বাধার মুখে তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। মেতেরী বিএসএফ ক্যাম্পের সদস্যরা সকালে ৬৮/৫-এস গেট খুলে তিনজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।


তিনি আরও জানান, বিএসএফ দুই নারী ও এক পুরুষ সদস্যকে পুশইনের চেষ্টা করে। বিজিবির সতর্ক অবস্থানের কারণে পুশইন প্রতিহত সম্ভব হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   চুয়াডাঙ্গা  সীমান্ত  বিএসএফ  পুশইন চেষ্টা  বিজিবি  জীবননগর সীমান্ত  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: