সহায়তা আসছে, ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্পের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারী উসকে দিয়ে তিনি বলেছেন,

2026-01-13T22:18:24+00:00
2026-01-13T22:18:24+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সহায়তা আসছে, ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্পের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম 
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারী উসকে দিয়ে তিনি বলেছেন, ‘বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে’। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের মালিবানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বার্তা দিয়েছেন।  

পোস্টে তিনি লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান— নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন! খুনিদের ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তারা বড় মূল্য দেবে। বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। মিগা!!! — প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।

ট্রাম্পের ‘সহায়তা আসছে’ মন্তব্যের অর্থ কী, তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে, এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত সম্পর্ককে আরও তীব্র করতে পারে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে—যা ইরানি কর্মকর্তাদের কড়া প্রতিক্রিয়া ডেকে আনে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট যে ‘অনেক, অনেক বিকল্প’ বিবেচনা করছেন, তার মধ্যে বিমান হামলাও রয়েছে। তবে তিনি যোগ করেন, কূটনীতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ।


এর আগেই ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, এ মুহূর্ত থেকে কার্যকরভাবে, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসার ওপর ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়।

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুরু হওয়া এই বিক্ষোভ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদে সহিংস পর্যায়ে গেছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করছে।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   ইরান  বিক্ষোভ  যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: