রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার ৫৩ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার

2026-01-13T22:34:33+00:00
2026-01-13T22:34:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার ৫৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে ।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য জানান। 

তালেবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা থেকে ১৯ জন, বনানী থানা থেকে ১৪ জন, কলাবাগান থানা থেকে একজন, রূপনগর থানা থেকে ১৪ জন ও হাতিরঝিল থানা থেকে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইফতি (২৬), মো. সোহেল (৪০), মো. ইফতি (২৩), সিনথিয়া ইসলাম (২২), মো. তাহের উদ্দিন (১৯), ফাহিম ইসলাম শুভ (৩১), মো. আতাউর রহমান (৩৩), মো. আতাউর রহমান (৩৩), মো. মানিক শিকদার (৪৮), মো. ফয়সাল জনি (৪৩), মো. সোহাগ (৩৫), মো. হেলাল হোসেন (৩৭), মো. মনির হোসেন (৩৬), মো. ফারুক (৪৫), মো. রাকিব (২৬), শামীম আহমেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. জহিরুল ইসলাম (৩৫) ও মো. শাহীন (৩৫)।


বনানী থানা অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন আমির হোসেন (৪৮), মোহাম্মদ আব্দুল বাতেন (৪০), রাজু (২৫), অপূর্ব চন্দ্র সরকার (২৫), রুবেল হোসেন (৩০), রাজু (৪৩), জাহাঙ্গীর খরামী (৪৫), সাজ্জাদ হোসেন (২৫), রাসেল হোসেন (৩৪), শামিম মল্লিক (২৮), রাশেদ (২৪), সিফাত (২৫), সুমন মোল্লা (৩৫) ও মামুন শেখ (২৩)।

কলাবাগান থানা অভিযান চালিয়ে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত মো. খলিল (৪০) নামে একজনকে গ্রেফতার।

রূপনগর থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. হানিফ (৪১), মো. রাসেল (৩০), মো. হাসান আলী (১৯), মো. ইসমাইল হোসেন ওরফে মো. সোহেল (২৫), মো. রিফাত (১৯), মো. বাকি ব্যাপারী (৫০), মো. রিয়াজ আলী (৩০), মো. ইসমাইল হোসেন (৩২), মো. শাহিন (৫০), মো. রাশেদ (৩২), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া (১৯), মো. জুয়েল (১৮), মো. শরীফ (২৮) ও হৃদয় (২২)।


হাতিরঝিল থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

এরা হলেন মো. রইচ উদ্দিন শেখ (৩২), মো. শামীম (২৬), মো. আনিছুর রহমান (৫২), মো. খোকন মিয়া (৪৫) ও তাহিরাত (২৩)।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  অপারেশন ডেভিল হান্ট  গ্রেফতার 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: