ঢাকায় চীনের ৫ নাগরিকসহ গ্রেফতার ৮, জব্দ ৫১ হাজার সিম

নিজস্ব প্রতিবেদক

ঘরে বসে উচ্চ বেতনে চাকরি, আকর্ষণীয় বিনিয়োগ কখনো বা সস্তায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ

2026-01-14T02:45:33+00:00
2026-01-14T02:45:33+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
ঢাকায় চীনের ৫ নাগরিকসহ গ্রেফতার ৮, জব্দ ৫১ হাজার সিম
অনলাইন প্রতারক চক্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:৪৫ এএম 
সংগৃহীত ছবি
ঘরে বসে উচ্চ বেতনে চাকরি, আকর্ষণীয় বিনিয়োগ কখনো বা সস্তায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত দেশি-বিদেশি একটি চক্র। এ রকম একটি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাদেও মধ্যে ৫ জন চীনা নাগরিক। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম, ৫১টি মোবাইল ফোন, ২১টি ভিওআইপি গেটওয়েসামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া, নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়। গতকাল মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি সাইবার উত্তরের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। 

তিনি জানান, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে চাকরির প্রলোভন, টেলিগ্রাম গ্রুপভিত্তিক প্রতারণাসহ বিভিন্ন সাইবার (অনলাইন) অপরাধের অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে দেশি-বিদেশি এই চক্রের সন্ধান পায়। প্রতারক চক্রটির গতিবিধি নজরদারি করে গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণায় জড়িত মো. নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের সর্বমোট ৫১ হাজার ৬৭টি সিম, ৪টি মোবাইল ফোন, ২টি সিপিইউ, ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। হাসান মোহাম্মদ নাসের রিকাবদার আরও জানান, তদন্তে জানা যায়- রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের আরও অনলাইন প্রতারক চক্র রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম এলাকার ৯ নম্বর সেক্টর থেকে আরও পাঁচজন বিদেশি নাগরিকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল, বিভিন্ন অপারেটরের ১৮৪টি সিম ও ৫টি ল্যাপটপ উদ্ধার করা হয়। 

ডিসি আরও জানান, গ্রেফতারকৃত প্রতারকরা কখনো আকর্ষণীয় বেতনে ঘরে বসে চাকরি প্রলোভন, কখনো অধিক মুনাফায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বা কখনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সস্তায় সরবরাহের চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। 

গ্রেফতার নিয়াজ ও হাসান জয়কে আগেই আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএ 

  বিষয়:   ঢাকায  চীনের ৫ নাগরিক  গ্রেফতার ৮  জব্দ ৫১ হাজার সিম  অনলাইন প্রতারক চক্র 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: