কাতারের মার্কিন ঘাঁটি থেকে সেনাদের সরে যাবার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কাতারে থাকা আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।স্থানীয়

2026-01-14T18:00:51+00:00
2026-01-14T18:00:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
কাতারের মার্কিন ঘাঁটি থেকে সেনাদের সরে যাবার নির্দেশ যুক্তরাষ্ট্রের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ২৬৪)
কাতারে থাকা আল-উদেইদ মার্কিন সেনা ঘাঁটি। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কাতারে থাকা আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিবিসি।

তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  
 
একজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, ‘এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়’। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন।
 
মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়।
 
এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।
 
ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। 
 
এমন পরিস্থিতিতে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশনা দেয়ার খবর এলো।
 
/এমএইচআর 



  বিষয়:   কাতার  আমেরিকা  সেনা ঘাঁটি  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: