পাঁচ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৭

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকরাসহ আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) কোতোয়ালি মডেল

2026-01-14T19:14:51+00:00
2026-01-14T19:14:51+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
পাঁচ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৭
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম 
পাঁচ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৭। ছবি : সময়ের আলো
ময়মনসিংহে পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকরাসহ আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর দিঘারকান্দা এলাকার মৃত সুমেদ আলীর ছেলে সাগর আলী (৬১), সাগর আলীর ছেলে একেএম রেজাউল করিম (৩৯), মজুর উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৭) ও মো. সুজন মিয়া (২৭), মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. খলিলুর রহমান (৪০), মৃত আ. রাজ্জাকের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং সদর ইউনিয়নের চর বড়বিলা এলাকার মৃত জবেদ আলী মুন্সির ছেলে জয়নাল উদ্দিন (৫২)।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় সাগর আলীর ছেলে ও মামলার আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় আরিফুলের বাবা সাগর আলীকে। এ ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে, হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম। পরে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ছয় জনকে আকট করা হয়। এতে বর্তমানে গ্রেফতারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে নগরীর দিঘারকান্দা গ্রাম।

ওসি মো. নাজমুস সাকিব জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার অভিযান চলছে। আসামি আরিফুলের বাবাকে আটকের পর রাতভর অভিযান চালিয়ে আরও ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

এফআর


  বিষয়:   ময়মনসিংহ  পুলিশ সদস্য  কুপিয়ে  আসামি ছিনতাই  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: