ভারতীয় দালাল ট্যাগ দিয়ে ক্রিকেটারদের হত্যার হুমকি

ক্রীড়া ডেস্ক

খেলা

উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুনসহ অন্য ক্রিকেটারদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেনামি এক নম্বর থেকে হোয়াটসঅ্যাপের

2026-01-16T02:17:10+00:00
2026-01-16T02:17:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ভারতীয় দালাল ট্যাগ দিয়ে ক্রিকেটারদের হত্যার হুমকি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:১৭ এএম 
সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট দলের খোলোয়াড়রা। ছবি : সংগৃহীত
উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুনসহ অন্য ক্রিকেটারদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেনামি এক নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে  মিঠুনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অডিও বার্তায় সেই অজ্ঞাত ব্যক্তি মিঠুনকে বলেছেন, তোরা বাংলাদেশ ক্রিকেটে যা শুরু করেছিস তোদের কপালে দুঃখ আছে। বিসিবির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছিস, ভারতীয় দালাল। স্টেডিয়াম থেকে বের হবি না? স্টেডিয়ামে যাবি না? কোন জায়গায় নিরাপদ থাকবি?

এ সময় অন্য ক্রিকেটারদের পরিবারকে অশ্লীল ভাষায় গালি দিয়ে সেই হুমকিদাতা বলেছেন, এই ছবিটা সুন্দর করে আমরা তুলে রাখছি। মোস্তাফিজ আর দু একজন ছাড়া সবগুলোর কপালে খুবই দুঃখ আছে। এটা খুবই ভয়াবহ হবে লিখে রাখ। মানে এটা কত দূর যাবে সেটা কল্পনাও করতে পারবে না। শুধু লিখে রাখ। তোরা যে তামিমের দালালি করছিস।


বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যর জের ধরে ক্রিকেটারদের খেলা বয়কটের সিদ্ধান্তের মধ্যেই এই হুমকি আসল। 
 
সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   ভারতীয় দালাল  ক্রিকেটার  হত্যার হুমকি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: