জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনী সমঝোতার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয়

2026-01-16T11:50:01+00:00
2026-01-16T11:50:01+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম 
সংগৃহীত ছবি
নির্বাচনী সমঝোতার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন। তবে নির্বাচনী সমঝোতা বিষয়ে সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এ সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। 


দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

এদিকে, গত রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫৩ আসনের সমঝোতা ঘোষণা দেয় ১১ দলীয় জোট। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়নি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জরুরি  সংবাদ সম্মেলন  ইসলামী আন্দোলন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: