উত্তরায় ভবনে আগুন, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর উত্তরার একটি ভবনে আগুন লেগেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে। উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা একটি

2026-01-16T11:22:31+00:00
2026-01-16T11:34:09+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
উত্তরায় ভবনে আগুন, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম  আপডেট: ১৬.০১.২০২৬ ১১:৩৪ এএম
শুক্রবার রাজধানীর উত্তরার একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার একটি ভবনে আগুন লেগেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে। উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবর আসে। সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। 


তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   উত্তরা  ভবনে আগুন  মৃত্যু  নিহত ৩ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: