পুকুরে ফেলা জালে মাছের বদলে উঠে এলো ৭টি ককটেল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পুকুর থেকে মাছ ধরার জন্য ফেলা জালে উঠে এসেছে সাতটি ককটেল।শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার

2026-01-16T15:22:04+00:00
2026-01-16T15:22:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরে ফেলা জালে মাছের বদলে উঠে এলো ৭টি ককটেল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ৩:২২ পিএম
উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় কর হচ্ছে। সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পুকুর থেকে মাছ ধরার জন্য ফেলা জালে উঠে এসেছে সাতটি ককটেল।

শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার মাওনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে তিনজন মাছ ব্যবসায়ী কলেজের পুকুরে মাছ ধরতে গিয়ে জাল টানার সময় একটি ব্যাগ পান। ব্যাগটি তীরে তুললে ভেতরে বোমাসদৃশ ককটেল দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুকুরপাড় ও আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। কারা ককটেলগুলো সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


সময়ের আলো/আআ


  বিষয়:   ককটেল  সেনাবাহিনী  উদ্ধার  নিষ্ক্রিয়করণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: